ফরিদগঞ্জে মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৫ | ৮:৩৪
Link Copied Successfully!
ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার বৈচাতলী এলাকা হতে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক সাজাপ্রাপ্ত আসামী কামরুল হাসান (৪০) (পিতা-হাজী আ. মান্নান, মাতা-সাহেরা বেগম, সাং-বৈচাতলী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর) কে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, কামরুল একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতঃপূর্বে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি জিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে-যার একটি ২ বছরের এবং অপরটি ১ বছর ৪ মাসের সাজা সংক্রান্ত। একই সাথে তার বিরুদ্ধে আরো ৩টি জিআর গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি অবস্থায় আছে।
সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত