
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে বর্নাঢ্য র্যালি


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও কেক কেটে উদযাপন করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২০ আগস্ট ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখ থেকে নেতাকর্মীরা বিভিন্ন সাজ সজ্জায় সজ্জিত হয়ে প্লেকার্ড ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত পেষ্টুন হাতে র্যালীটি উপজেলার ঠাকুর বাজার প্রদক্ষিন করে উপলতা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.মোস্তফা কামাল।


সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী শাহজাহান সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপি নেতা বিল্লাল হোসেন খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি , উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুনায়েদ আহমদ, জাহাঙ্গীর আলম কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন আলম, তানভীর হোসেন রিফাত, ছাত্রদল নেতা মোবারক হোসেন সোহেল প্রমুখ।








