POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে বর্নাঢ্য র‍্যালি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫ | সময়: ১০:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও কেক কেটে উদযাপন করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২০ আগস্ট ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখ থেকে নেতাকর্মীরা বিভিন্ন সাজ সজ্জায় সজ্জিত হয়ে প্লেকার্ড ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত পেষ্টুন হাতে র‍্যালীটি উপজেলার ঠাকুর বাজার প্রদক্ষিন করে উপলতা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র  ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.মোস্তফা কামাল।

সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী শাহজাহান সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপি নেতা বিল্লাল হোসেন খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি , উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুনায়েদ আহমদ, জাহাঙ্গীর আলম কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন আলম, তানভীর হোসেন রিফাত, ছাত্রদল নেতা মোবারক হোসেন সোহেল প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন