মতলব দক্ষিণে এমআরপিসি’র নারায়নপুর পৌর কমিটির ত্রৈমাসিক আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৫ | ৯:৫১
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর  পৌরসভায়  নিরাপদ অভিবাসন সিসিডিএ’র আয়োজনে  এমআরপিসি’ র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট )দুপুরে  নারায়নপুর পৌরসভার রানা মিয়ার ভবনে  এ সভা অনুষ্ঠিত হয়। নারায়নপুর পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর মৃধার সভাপতিত্বে সিসিডিএ’র সোশ্যাল  মোবিলাইজার মহিমা আক্তারের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার সিসিডি’র কো-অর্ডিনেটর শামীমা আক্তার।

সভায় বক্তারা অভিবাসন (পরদেশবাসী) সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক নারী-পুরুষ বিশ্বের বিভিন্ন দেশে আসা যাওয়া করে থাকে তাদের কর্মসংস্থানের জন্য। অনেকে বৈধ উপায়ে আবার কেউ কেউ বৈধ কাগজপত্র বিহীন এ সুযোগ গ্রহন করে থাকে। কিন্তু অবৈধ অভিবাসনকালে একজন রেমিটেন্স যোদ্ধার জন্য খুবই  ঝুঁকির্পূণ। তাই সঠিক প্রক্রিয়ায় দেশের বাহিরে যেতে হবে এমন পরামর্শ দেন বক্তারা ।

বিজ্ঞাপন

বক্তাগণ অভিবাসনে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যান প্রশিক্ষণ ছাড়া। ফলে তারা ভালো কাজের সুযোগ পান না, এমনকি বিভিন্ন সময়ে হয়রানির শিকারও  হন রেমিটেন্স যোদ্ধারা। প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ প্রবাসী বিদেশের মাটিতে গেলে তারা ভালাে মানের কাজ করতে পারেন। এতে বেশি বেশি টাকার আয় উপার্জন করতে পারবেন। রেমিটেন্সের  সুফল অর্জনে বড় ভূমিকাও রাখবেন।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান, সদস্য ওয়ালী উল্লা মাস্টার, ইকবাল প্রধান, জাকির প্রধান, সাইজ উদ্দিন প্রমূখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত