
ইসলামী আন্দোলন বাংলাদেশের সুবিদপুর ইউনিয়ন কমিটি ঘোষণা
সভাপতি হারুন সম্পাদক জামাল
Link Copied Successfully!

ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
গেলো শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু মুসার স্বাক্ষরিত দলটির পেডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. হারুন পাটোয়ারীকে সভাপতি ও মো. জামাল মিজিকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুফতি ফরিদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মো. কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল আমিন হোসাইন, প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. মজিবুর রহমান, অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আল আমিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মো. শাহাদাত, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো. আব্দুল মান্নান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, সদস্য বিল্লাল শেখ, দুলাল মোল্লা ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।








