‘খোয়াব’র পাঠ-পর্যালোচনা ও প্রকাশনা উৎসব

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১০, ২০২৫ | ৯:০৯
Link Copied Successfully!
খোয়াব’র পাঠ-পর্যালোচনা ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া -- পপুলার বিডিনিউজ

‘খোয়াব’ একটি ছোট কাগজ। ‘খোয়াব’র ২য় সংখ্যা ছিলো ‘আঞ্চলিক ভাষা সংখ্যা’। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার ভাষায় রচিত হয় গল্প, কবিতা, প্রবন্ধ, মুক্ত গদ্য এবং ছড়া। কলকাতা, ত্রিপুরা, মিজুরাম এবং বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্টিদের ভাষায় রচিত কবিতাও স্থান পেয়েছে এ সংখ্যায়। অতিথিরা ছোট কাগজ ‘খোয়াব’র মোড়ক উন্মোচন করেন।

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন পাঠাগারে পাঠ-পর্যালোচনা ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। ‘খোয়াব’ সম্পাদক অমৃত ফরহাদ ও দন্ত্যন ইসলাম’র যৌথ সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন- চাঁদপুর সরকারি কলেজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো.সাইদুজ্জামান। ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সিনিয়র সহ-সভাপতি কবি হাসানুজ্জামান’র সভাপতিত্বে এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম সম্পাদক কবি দন্ত্যন ইসলাম।

প্রধান অতিথি সুলতানা রাজিয়া বলেন, ‘খোয়াব’ একটি চমৎকার কাজ করেছে; আঞ্চলিক ভাষার সংখ্যাটি বাংলা সাহিত্যে একদিন অমূল্য সম্পদে হিসেবে পরিগনিত হবে। আমি মনে করি এটি একটি স্থায়ী কাজ। সত্যি কথা বলতে- বাংলা ভাষা এবং সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে এদেশের খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষরা। কথাটি এই বইটিতেও আছে। আঞ্চলিক ভাষা নিয়ে কাজ সহজ বিষয় নয়, এটি একটি দূরহ কাজ। সে কাজটি যে দু’জনের হাত ধরে সম্পূর্ণ হয়েছে তাদেরকে আন্তরি ধন্যবাদ। আশা ও বিশ্বাস তাদের কাছ থেকে ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ দেখতে পাবো।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাহিত্য একাডেমি চাঁদপুর এর মহাপরিচালক ও চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ। সাহিত্য একাডেমি চাঁদপুর’র পরিচালক (গবেষণা) বিশিষ্ট কবি, গবেষক ও প্রাবন্ধীক মুহাম্মদ ফরিদ হাসান, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোবারক করিম খান, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, চাঁদপুর সাহিত্য একাডেমি চাঁদপুরের নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত, কবির হোসেন মিজি, সংগঠক ও সাহিত্যিক এইচ.এম জাকির, কবি জাহিদ নয়ন, আরিফ হোসেন শান্ত, শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ লেখক ফোরাম সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র প্রমুখ।

অনুষ্ঠানের মাঝে খোয়াব থেকে স্ব-রচিত কবিতা পাঠ করেন- কবির হোসেন মিজি , নুরুন্নাহার মুন্নির (চাঁদপুরের ভাষায় রচিত, কষ্ট) কবিতা আবৃত্তি করে ইন্দ্রানি দাস মম, মাসুদ সুমনের (মাদারীপুরের ভাষায় রচিত, ক্ষরণ) কবিতা আবৃত্তি করে ইন্দ্রিলা দাস প্রভা। দেশের গান পরিবেশন করে পৃথুলা মজুমদার, রবীন্দ্র সংগীত পরিবেশন করে পল্লবী কর্মকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে