হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যার চেষ্টা, স্ত্রী ও তিন সন্তান আটক

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১০, ২০২৫ | ৭:১৬
Link Copied Successfully!
এনজিও থেকে ঋণ নিয়ে অটো বাইক কেনার পর ঋণের কিস্তির টাকা না দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার এক পর্যায়ে মনোহর মিয়া মনা (৬০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে মারধর এবং বালিশচাপা দিয়ে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ওই বৃদ্ধের স্ত্রী ও তিন সন্তানসহ ৪জনকে আটক করেছে পুলিশ। এব্যাপারে থানায় মামলা দায়েরের পর রোববার (১০ আগস্ট ২০২৫) আটককৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ফরিদগঞ্জ  পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের। আটককৃতরা হলো মনোহর মিয়ার স্ত্রী তাছলিয়া বেগম (৪৭) ও তিন সন্তান যথাক্রমে জুয়েল পাঠান (২৩), আয়েশা আক্তার প্রিয়া (২৮) ও রিয়া আক্তার (১৬)।
জানা গেছে, অটো বাইক চালক মনোহর মিয়া মনা সম্প্রতি এনজিও থেকে ঋণ উঠিয়ে ৭০ হাজার টাকা দিয়ে অটো বাইক কিনেন। গত ৮ আগস্ট এনজিও ঋণের কিস্তি ৮ হাজার টাকা পরিশোধের কথা থাকলেও মনোহর মিয়া তা প্রদান করতে ব্যর্থ হন। এনিয়ে তার সাথে শনিবার (৯ আগস্ট ২০২৫) রাতে তার স্ত্রী ও সন্তানদের সাথে ঝগড়া বাঁধে। ঝগড়ার চরমপর্যায়ে তার স্ত্রী ও সন্তানরা মনোহর মিয়াকে হাত-পা বেঁেধ মারধরের একপর্যায়ে সে চিৎকার দিলে তাকে বালিশ চাপা দেয় অভিযুক্তরা। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধ মনোহর মিয়াকে বাঁধন মুক্ত কওে ও প্রান বাঁচায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার এবং তার স্ত্রী সন্তানদের আটক করে।
পরে মনোহর মিয়া বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় স্ত্রী ও তিন সন্তানের নামে মামলা (ফরিদগঞ্জ থানার মামলা নং- ১২/১৮৪, তারিখ- ১০/০৮/২০২৫ইং, ধারা- ৩২৩/৩৪২/৩০৭/৩৪) দায়ের করেন।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ঘটনার কথা জেনে রাতেই আমরা বৃদ্ধ মনোহর মিয়া মনাকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসি। পরে স্ত্রী ও সন্তান মিলে ওই বৃদ্ধকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোরবার (১০ আগস্ট ২০২৫) দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ