ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে যুবতীকে গণধর্ষন, আটক দুই

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ৯, ২০২৫ | ৭:০৬
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকের বাড়িতে তিন দিন আটকে রেখে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। টের পেয়ে স্থানীয়রা যুবতীকে ও কথিত প্রেমিককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযুক্ত প্রেমিক মামুন পাটওয়ারী(৪৪)কে আটক করে থানায় নিয়ে আসে। এরপরে চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটওয়ারী(২৪) নামে অভিযুক্ত অপর একজনকে আটক করে।
ঘটনাটি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের। এব্যাপারে ঘটনার শিকার যুবতী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে ও ঘটনার শিকার যুবতী জানায়, বছর খানেক পূর্বে ঢাকার শনির আখড়া এলাকায় ওই যুবতীর সাথে প্রধান অভিযুক্ত মামুন পাটওয়ারীর সাথে পরিচয় সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে মামুন পাটওয়ারী তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়ে আসে। মামুন তার বাড়িতে ওই যুবতীকে আটকে রেখে প্রথমে সে এবং তার অপর দুই বন্ধু মিলে গণধর্ষণ করে। এরপর মামুন যুবতীকে আটকে রেখে আরো দুইদিন তাকে জোরপূর্বক ধর্ষন করে।
বিষয়টি শুক্রবার (৮ আগস্ট ২০২৫ ) টের পেয়ে স্থানীয় লোকজন মামুন ও ওই যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ভিকটিমের অভিযোগের আলোকে অপর অভিযুক্ত চাঁদপুর শহর ১১নং ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি মিরাজ পাটওয়ারীকে শনিবার (৯ আগস্ট ২০২৫) আটক করে।
জানা গেছে, অভিযুক্ত মামুন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের আ: হাই পাটওয়ারীর ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৫টি ও অপর অভিযুক্ত মিরাজের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। সে ইচলী এলাকার মৃত সিরাজ পাটওয়ারীর ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের অভিযোগের আলােকে মামলা দায়ের পূর্বক দুই অভিযুক্তকে আটক করে শনিবার (৯ আগস্ট ২০২৫) চাঁদপুর আদালতে প্ররেণ করা হয়েছে। অন্যদিকে অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত