ফরিদগঞ্জে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৫ | ৮:০৩
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে পরকিয়ায় আসক্ত স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শান্তা আক্তার সাথী (২৮) নামে এক গৃহবধূ। হৃদয়বিদারক এই ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে।
মৃত শান্তা আক্তার সাথী ওই গ্রামের ছৈয়াল বাড়ির মো. নাছির খাঁনের স্ত্রী এবং দুই সন্তানের জননী। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, ১২ বছর আগে পারিবারিকভাবে শান্তা ও নাছিরের বিয়ে হয়। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। শুরুতে সংসার ভালোই চলছিল। কিন্তু নাছির একটি ঔষধ কোম্পানিতে চাকরি করার সুবাদে এক নারীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে পরিবারে শুরু হয় চরম কলহ। একাধিকবার সালিশ বসলেও সমস্যার সমাধান হয়নি।
পরিবারের শান্তি ফেরাতে ব্যর্থ হয়ে মানসিক চাপে ভেঙে পড়েন শান্তা। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই হঠাৎ নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয় এবং শান্তার মোবাইল জব্দ করে একই বাড়ির আবুল হোসেনের জিম্মায় রাখা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, “শান্তা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ