চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি রেকর্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৫ | ৭:২০
Link Copied Successfully!

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি প্রখর রোদের কারণে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ ও প্রাণিরা। গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদের তীব্রতা এত বেশি যে গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

গরমে কাজ করতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। শহর ঘুরে দেখা গেছে, রিকশা ও ভ্যানচালকেরা গরমে হাঁপিয়ে উঠছেন। তাদের অনেককে কোনো গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভ্যানচালক কাজল আলী বলেন, ‘গরমের কষ্ট সহ্য করা যাচ্ছে না। সকাল থেকে রোদ, যাত্রীও পাচ্ছি না।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, আজ শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা তীব্র তাপপ্রবাহের আওতায় পড়ে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি। আগামী ১৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। এরপর বৃষ্টি হতে পারে বলে জানান এই কর্মকর্তা।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি