আম পাড়াকে কেন্দ্র করে হামলা, আহত ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৫ | ৯:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং উওর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের আব্বাস আলী পাটোয়ারী বাড়ির প্রতিপক্ষের হামলায় দুধু মিয়া পাটোয়ারী (৪৫)সহ তার পরিবারের মোট পাঁচজন গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে কাতরাচ্ছে।

আহত দুধু মিয়া পাটোয়ারী জানান, আম পাড়াকে কেন্দ্র করে কিছুটা তর্ক বিতর্কের মাঝে কিছুদিন আগে আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় পার্শ্ববর্তী কবিরাজ চৌকিদার বাড়ির টুটুল চৌকিদার নেতৃত্বে আনোয়ার হোসেন, বেলায়েত  হোসেন, রাকিব, জসিমসহ প্রায় ৫০ জন স্থানীয় ও বহিরাগত লোকজন। এতে আমার পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়।

এ হামলায় আমি বাড়ি থেকে লুকিয়ে যাওয়ার পথে কেবিয়েন স্কুলের সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হোটেলে গেলে ও তারা দোকানে এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে দ্বিতীয় দফা হামলা চালায় এবং দোকান ভাঙচুর করেন। এতে আমি ও আমার দুই ছেলে মোঃ হৃদয় (২৪)মোঃ রিয়াজ (১৮) কে কুপিয়ে মারাত্মক যখম করে ও অবরুদ্ধ করে রাখে। এসময় থানায় খবর দিলে পুলিশ আসার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ও তাৎক্ষণিকভাবে আমাদেরকে ছেড়ে দেয় এবং হুমকি দেয় দ্রুত অন্যত্র চলে যাওয়ার জন্য।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এই দুই দফা হামলায় আমার পরিবারের পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।এছাড়াও বর্তমানে তারা আমার পরিবারের লোকজনকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এ অবস্থায় আমি এবং আমার পরিবার বড় ধরনের নিরাপত্তাহীনতায় আছি।
আমি প্রশাসনের  কাছে এর বিচার কামনা করছি। এ বিষয়ে তিনি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন