চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং উওর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের আব্বাস আলী পাটোয়ারী বাড়ির প্রতিপক্ষের হামলায় দুধু মিয়া পাটোয়ারী (৪৫)সহ তার পরিবারের মোট পাঁচজন গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে কাতরাচ্ছে।
আহত দুধু মিয়া পাটোয়ারী জানান, আম পাড়াকে কেন্দ্র করে কিছুটা তর্ক বিতর্কের মাঝে কিছুদিন আগে আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় পার্শ্ববর্তী কবিরাজ চৌকিদার বাড়ির টুটুল চৌকিদার নেতৃত্বে আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন, রাকিব, জসিমসহ প্রায় ৫০ জন স্থানীয় ও বহিরাগত লোকজন। এতে আমার পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়।
এ হামলায় আমি বাড়ি থেকে লুকিয়ে যাওয়ার পথে কেবিয়েন স্কুলের সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হোটেলে গেলে ও তারা দোকানে এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে দ্বিতীয় দফা হামলা চালায় এবং দোকান ভাঙচুর করেন। এতে আমি ও আমার দুই ছেলে মোঃ হৃদয় (২৪)মোঃ রিয়াজ (১৮) কে কুপিয়ে মারাত্মক যখম করে ও অবরুদ্ধ করে রাখে। এসময় থানায় খবর দিলে পুলিশ আসার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ও তাৎক্ষণিকভাবে আমাদেরকে ছেড়ে দেয় এবং হুমকি দেয় দ্রুত অন্যত্র চলে যাওয়ার জন্য।
তিনি আরো বলেন, এই দুই দফা হামলায় আমার পরিবারের পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।এছাড়াও বর্তমানে তারা আমার পরিবারের লোকজনকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এ অবস্থায় আমি এবং আমার পরিবার বড় ধরনের নিরাপত্তাহীনতায় আছি।
আমি প্রশাসনের কাছে এর বিচার কামনা করছি। এ বিষয়ে তিনি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন জানান।