বন্ধুকে অপহরণ করে স্ত্রীকে কুপ্রস্তাব ও মুক্তিপণ দাবী, বন্ধু গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৫ | ৮:০০
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে আঁটকে রেখে ওই বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাব দেয়া হয়েছে। এতে রাজি না হওয়ায় ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। কিন্তু পুলিশের তৎপরতায় অপহরণকারীর কোন ইচ্ছাই পুরণ হয়নি । অপহৃতকে উদ্ধারে ৯৯৯ ফোন দিলে পুলিশ অপহৃত বন্ধু শামীম হোসেন (২৬)কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুুক্ত অপর বন্ধু হুমায়ুন কবির (৩০)কে আটক করে থানায় নিয়ে আসা হয়। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়া গ্রামের সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও একই এলাকার মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির পরষ্পর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাধে শামীমের বাড়িতে হুমায়ুনের অবাধ যাতায়াত ছিল। এই সুযোগে শামীমের সুন্দরী স্ত্রীর উপর কুনজর পরে হুমায়ুনের।
হুমায়ুন ফাঁদ পেতে শামীমকে অপহরণ করে মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) তার আলোনিয়া গুদারাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। পরে স্বামীর খোঁজে শামীমের স্ত্রী সাদিয়া দিকবিদিক ছুটাছুটির করছিল। এরইমধ্যে ওই রাতেই হুমায়ুন শামীমের বাড়িতে এসে কথার একপর্যায়ে হুমায়ুন সাদিয়াকে স্বামীকে ফিরে পাওয়ার শর্ত হিসেবে তার সাথে রাত্রি যাপনের প্রস্তাব দেয়। কিন্তু সাদিয়া তার প্রত্যাখ্যান করায় সে কৌশলে ভোল পাল্টে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৫) সকাল পর্যন্ত স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক এবং তার কথা অনুযায়ী তার দোকানের নির্জন কক্ষ থেকে শামীমকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। অভিযুক্ত হুমায়ুনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আ. মালেক জানান, হুমায়ুনসহ এলাকার একটি চক্র এই এলাকাকে মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। পুলিশ জানায়, হুমায়ুন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, জরুরী সেবা ৯৯৯ এর কলের ভিত্তিতে ভিকটিম শামীমকে উদ্ধার ও অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত