মৌসুমি ফলেই মিলবে প্রাকৃতিক সৌন্দর্যের চাবিকাঠি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৫ | ৮:০৪
Link Copied Successfully!

এই গরমে রোদ, ঘাম আর ধুলাবালিতে ত্বক হারিয়ে ফেলে তার স্বাভাবিক উজ্জ্বলতা। স্কিনকেয়ারের পাশাপাশি দরকার খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনা। বিশেষ করে এমন কিছু মৌসুমি ফল আছে, যা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ত্বককেও রাখে প্রাণবন্ত ও সতেজ। চলুন জেনে নিই, এই সময়ের কোন কোন ফল ত্বকের জন্য উপকারী হতে পারে।

তরমুজ, ভেতর থেকে ত্বক রাখে হাইড্রেটেড

তরমুজে পানি আছে প্রায় ৯২ শতাংশ। ফলে এটি শরীরকে যেমন ঠান্ডা রাখে, তেমনি ত্বকও ভেতর থেকে আর্দ্র রাখে। এতে থাকা ভিটামিন ‘সি’ ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বককে টানটান রাখে।

বিজ্ঞাপন

লাইকোপিন নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে তরমুজে। যা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত খেলে ব্রণের প্রবণতা কমে এবং ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।

আম, ত্বকে বয়সের ছাপ কমায়

আমে রয়েছে প্রচুর ভিটামিন-এ ও ভিটামিন-সি, যা ত্বকের কোষ পুনর্গঠনে সহায়ক। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায় এবং রোদে পোড়া দাগ হালকা করে।

বিজ্ঞাপন

ভিটামিন ‘ই’ ত্বককে রাখে কোমল ও মসৃণ। তবে বেশি পরিমাণে আম খেলে শরীরে গরমের প্রভাব পড়তে পারে, তাই পরিমিত খাওয়াই ভালো।

জাম, ব্রণ ও দাগের সমস্যায় কার্যকর

এই ছোট ফলটিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ প্রতিরোধে সাহায্য করে। ত্বকে যাদের অতিরিক্ত তেল বের হয় বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য জাম হতে পারে দারুণ সহায়ক।

গরমে ত্বকের যত্ন: সূর্য, ঘাম আর সিবামের বিরুদ্ধে লড়াইগরমে ত্বকের যত্ন: সূর্য, ঘাম আর সিবামের বিরুদ্ধে লড়াই
জামে থাকা ফ্ল্যাভোনয়েড ও ভিটামিন ‘সি’ ত্বকের দাগ কমাতে সাহায্য করে এবং ত্বকের গঠন উন্নত করে।

বাঙ্গি, ত্বক পায় সজীবতা

বাঙ্গিতে আছে বিটা-ক্যারোটিন, যা শরীরে ভিটামিন-এতে রূপ নেয়। এটি ত্বকের কোষ সুস্থ রাখে, শুষ্কতা দূর করে ও ত্বক করে কোমল।

গরমের দিনে বাঙ্গি খেলে শরীর ঠান্ডা থাকে, ঘামের গন্ধ কমে এবং ত্বকে আসে এক ধরনের শীতল প্রশান্তি।

লিচু, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভেতর থেকে

লিচুতে আছে প্রচুর ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র‍্যাডিক্যালস থেকে রক্ষা করে। এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে, ফলে ত্বক থাকে টানটান ও তরুণ।

তবে লিচু খেতে মিষ্টি হলেও অতিরিক্ত খাওয়া উচিত নয়, কারণ এতে প্রাকৃতিক চিনি বেশি থাকে।

আনারস, ডেড স্কিন দূর করে

আনারসে আছে ব্রোমেলেইন নামের একটি এনজাইম, যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে করে মসৃণ ও সতেজ। এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে।

রান্নাঘরের চেনা উপাদানেই দূর হবে মুখের কালো দাগরান্নাঘরের চেনা উপাদানেই দূর হবে মুখের কালো দাগ
আনারস খেলে শরীরের ভেতরের দূষিত উপাদান বের হয়ে যায়, যার প্রভাব পড়ে ত্বকে। র‍্যাশ বা চুলকানির সমস্যা থাকলেও আনারস উপকারী হতে পারে।

ত্বকের সৌন্দর্য শুধু বাইরের যত্নে নয়, বরং ভেতর থেকেও চাই সঠিক পরিচর্যা। এই সময়ের মৌসুমি ফলগুলো শুধু শরীরকে ঠান্ডা রাখে না, ত্বকেও এনে দেয় এক নতুন প্রাণ। তাই বাজারে গেলে শাকসবজি-ডালের পাশাপাশি এসব ফল তুলে নিন ঝুড়িতে। সৌন্দর্যও আসবে, স্বাস্থ্যও ঠিক থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি