ফরিদগঞ্জে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ আবদ্ধ; বিপাকে কয়েকটি পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৯:২৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে ভাই হয়ে আপন ভাইয়ের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর ৪ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার গাজীর বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেশীশক্তি ব্যবহার করে দীর্ঘ ৫০ বছরেরও বেশি পুরনো চলাচলের একমাত্র বাড়ির পথ বন্ধ করে দিয়েছেন তিনি।

সরোজমিনে গিয়ে দেখা যায় মৃত হাজী আলী আকবর গাজীর ৬ ছেলের মধ্যে তিন ছেলে মৃত আবুল বাশার মৃত দেলোয়ার গাজী আহম্মদ উল্যাহ গাজী একই বাড়িতে বসবাস করে আসছেন। সাত্তার গাজী সহ বাকি দুই ভাই তাদের পৈত্রিক সম্পত্তির উপর অন্যত্র বাড়ি করে বসবাস করে আসছেন। সাত্তার গাজী অন্যত্র বসবাস করলেও তারই আপন তিন ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি বাঁশের খুটি দিয়ে দুইদিন যাবত আবদ্ধ করে রেখেছেন। এতে করে ভাই ভাতিজা ও আত্মীয়-স্বজনসহ প্রায় ১০০ জন সদস্যের পথ অবরুদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের মধ্যে মৃত আবুল বাশারের ছেলে মহসিন গাজী ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেন, স্থানীয় বিচার সালিশ অমান্য করে তিনি আমাদের উপর জুলুম অত্যাচার করে হুমকি-ধমকি প্রদর্শন করেন। এবং আমাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া আমরা বিপাকে পড়েছি।

এ বিষয়ে আহমদ উল্লাহ গাজী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাই জোর-জবরদস্তি করে আমাদের উপর জুলুম অত্যাচার করে আসছে। বাবার সম্পত্তি আমরা সকলেই সমান মালিক। কিন্তু তিনি অন্যায় ভাবে আমাদের এই পথ আটকে দিয়েছেন।

এলাকাবাসীর মধ্যে লিটন ও রমিজ উদ্দিন জানান, দীর্ঘদিনের চলাচলের পথ এভাবে বাঁশের বেড়া দিয়ে আবদ্ধ দেওয়া সত্যিই দুঃখজনক ব্যাপার।

বিজ্ঞাপন

অভিযুক্ত আব্দুস সাত্তার গাজীর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, আমার পৈত্রিক সম্পত্তি ওই বাড়িতে রয়েছে সে কারণেই আমি বেড়া দিয়েছি।

এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ গাজীর সঙ্গে কথা বললে তিনি জানান, চলাচলের পথ আবদ্ধ দেওয়া এটি বেআইনি কাজ। তবে এর চেয়ে বেশি আমি আর কিছুই বলতে পারব না।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ