ফরিদগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১২, ২০২৫ | ৬:৫৮
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাকক্ষে এ্যাডভোকেসী সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আসাদুজ্জামান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ সবল প্রজন্মের জন্য আমাদেরকে শিশুর যন্ত নিতে হবে। এ কাজে আরো অংশীজন যুক্ত করা দরকার। ভালো কাজে প্রচার বেশী প্রয়োজন। যত বেশী প্রচার হবে তত সুফল পাবে তৃণমূল পর্যায়ের মানুষ। সে ক্ষেত্রে স্ব-স্ব স্থান থেকে সবার ভূমিকা নিতে হবে। ভিটামিন ‘এ’ খাওয়ানোর পাশাপাশি প্রসব পরবর্তী মায়েদের খাবার-দাবারসহ প্রয়োজনীয় যত্ন নিয়ে সচেতন করতে হবে। এ সময় কোন কোন খাবার খাওয়া উচিত সে সম্পর্কে সচেতন করতে হবে।
আমাদের দেশের চিকিৎসকরা অনেক মেধাবী। তাদের মেধার কারণে আমাদের দেশে শিশু মৃত্যুহার প্রায় শূণ্যের কোটায়। ফরিদগঞ্জে গত রাউন্ডে শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি তদন্ত রাজিব চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, মেডিকেল অফিসার ডা. মোজাম্মেল প্রমুখ।
আগামী ১৫ মার্চ শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। পুরো উপজেলায় মোট ৩৮৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। হাসপাতাল সূত্রে জানা যায়, এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬,৪৩০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৫১,৭১৮ জন। গত রাউন্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার শতভাগ। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার ৯৯ পার্সেন্ট।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু