ফরিদগঞ্জে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৬ অবৈধ ইটভাটা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৫ | ৮:৫১
Link Copied Successfully!
চাঁদপুর জেলার ৪১ অবৈধ ইটভাটার মধ্যে দুই দিনে ৬ অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। উচ্চ আদালতের নিদের্শনা বাস্তবায়নে রোববার (৯ মার্চ) চাঁদপুরের প্রশাসন এই কার্যক্রম শুরু করে।

সোমবার (১০ মার্চ) দুপুরে অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড, আয়েশা ব্রিক ফিল্ড ও খাদিজা ব্রিক ফ্লিড এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এর আগে ৯ মার্চ দুপুরে একই উপজেলার মেসার্স টুগবি ব্রিক ফিল্ড, ভঙ্গেরগাঁও ব্রিক ফিল্ড এবং মানিকরাজ ব্রিক ফ্লিল্ড এ ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালনা এসব ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় এসব ব্রিক ফিল্ড বুলডুজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং দমকল বাহিনী পানি দিয়ে ভাটার চলমান আগুন বন্ধ করে দেয়।

ভ্রাম্যমাণ আদালতে থাকা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেষ্ঠ্য সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক জেলার অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসক বলেছেন। এরপরও যারা বন্ধ করছে না, তাদের ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হচ্ছে এবং এই কাজ অব্যাহত আছে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, আমরা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ি কাজ শুরু করেছি। ইতোপূর্বে জেলা প্রশাসক ইটভাটা মালিকদের নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠক করেছেন। ওই সময় তিনি নির্দেশনা দিয়েছেন অবৈধ ও লাইসেন্স ছাড়া যেসব ভাটা রয়েছে সেগুলো বন্ধ রাখার জন্য। এইক সাথে নির্দেশনা ছিলো যেসব ইটভাটা বন্ধ করবে না, সেগুলো পর্যায়ক্রমে আমরা বন্ধের ব্যবস্থা গ্রহণ করবো।

বিজ্ঞাপন

অভিযান বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহম্মদ মোহসীন উদ্দিন বলেন, যেসব ইটভাটা জনবসতি বা স্কুল কলেজের সাথে আছে সেগুলো আসলেই আমাদের পরিবেশের জন্যে ক্ষতিকর। সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছে পরিবেশের ক্ষতিকর ইটভাটাগুলো বন্ধ করে দেয়ার জন্যে। আমরা এসব ইটভাটার মালিকদের সরকারে এই ম্যাসেজটা জানিয়েছি, কিন্তু তারা তা কর্ণপাত করেনি।

তিনি আরো বলেন, সম্প্রতি উচ্চ আদালত আমাদের নির্দেশ দিয়েছে যে আগামী ১৭ তারিখের মধ্যে যত লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। উচ্চ আদালতের নির্দেশক্রমে জেলায় যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে সবগুলোকে আমরা ভেঙে গুঁড়িয়ে দিবো।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, সেনাবাহিনী ও জেলা পুলিশের একটি সক্রিয় দল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে