ফরিদগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | ৪:৫৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার পর এবছর প্রথমবারের মতো আয়োজিত হলো বসন্ত বরণ ও পিঠা উৎসবের। ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কলেজ মাঠে দিন ব্যাপি এই উৎসবের আয়োজন করা হয়।

কোনটির নাম ‘হ্যাং ওভার’ আবার কোনটির নাম “সিঙ্গেল” এমন বাহাড়ি নাম ও ভিন্ন স্বাদের শতাধিক পিঠার সমাহার সাজিয়ে বসেছে শিক্ষার্থীরা। শুধু পিঠার নামেই বৈচিত্র্যতা নয়, প্রতিটি পিঠার স্ট্রলেরও ছিলো দৃষ্টিকাড়া ভিন্ন রকম সব নাম। শীতকালীন পিঠার পাশাপাশি গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা পিঠাগুলোকে পরিচয় করিয়ে দিতে ফরিদগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত হয় দিন ব্যাপি এই পিঠা উৎসবের।

শিক্ষার্থীদের নিজেদের হাতে বানানো হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছিলো প্রতিটি স্টলে। মিষ্টি স্বাদের নানান রকমের এসব পিঠার পাশাপাশি কয়েকটি স্ট্রলে দেখা মিলেছে ভিন্ন রকমের কেক এবং চটপটি ও ফুসকার। উৎসবে ঘুরতে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে প্রায় প্রতিটি স্ট্রলেই স্থান পেয়েছে বিশেষ লেখা সম্বলিত পোস্টার।

বিজ্ঞাপন

বাহারি নামের নানা রকমের পিঠার স্বাদ নিতে পুরো দিনব্যাপী মেলার স্ট্রল গুলোতে দর্শনার্থীদের ভিড় লেগেই ছিলো। উৎসবের আমেজে পছন্দের পিঠাটি হাতের কাছে পেয়ে আনন্দিত ক্রেতারা। বাড়ি থেকে বানিয়ে আনা এসব পিঠাগুলো প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পেরে সন্তুষ্টির কথা জানান বিভিন্ন স্ট্রলের পিঠা বিক্রি করা শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান গ্রাম-বাংলার অনেক ঐতিহ্যবাহী পিঠা হারিয়ে যেতে বসেছে। বাঙ্গালীর ঐতিহ্যকে মনে করিয়ে দিতে এবং হরেক রকমের পিঠার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এমন  আয়োজন। উৎসবটি শিক্ষার্থীরা দারুন ভাবে উপভোগ করছে। উৎসবকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সকলের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো কলেজ ক্যাম্পাস।

ফরিদগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো: মাছুম বিল্লাহ্ জানান, বসন্ত বরণ ও পিঠা উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের এমন সুন্দর পরিবেশনা ও উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আমাদের শিক্ষার্থীরা সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি অনেক আগ্রহী এই আয়োজন তারই দৃষ্টান্ত। আমি অধ্যক্ষ হিসেবে যোগদানের পর  কলেজের ইতিহাসে এই প্রথম এমন কোন আয়োজন করতে পেরে আমি  আনন্দিত। বসন্ত বরণ বাঙালির একান্তই নিজস্ব সংস্কৃতি। এই অঞ্চলের শিক্ষার্থীরা যেন এসব উৎসবের সাথে পরিচিত থাকে সেজন্য নিয়মিত এমন আয়োজনের প্রচেষ্টা থাকবে। কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতি চর্চার এমন আয়োজন শিক্ষার্থীদের সকল অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষামুখী করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু