ফরিদগঞ্জে দুই ব্রিকফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা 

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | ৭:৫৬
Link Copied Successfully!
অবৈধ ভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুই ব্রিকফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে পৌর এলাকার চরবসন্ত এলাকায় অবস্থিত (টিএনবি) ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা ও  পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত গাজীপুর বাজার সংলগ্ন মাহাবুব চেয়ারম্যান (এমসিবি) ব্রিকফিল্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।
তিনি জানান, টিএনবি ও এমসিবি ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে নয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে লাইসেন্সসহ সকল ধরনের বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সেনাবাহিনীর সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মো. আব্দুল হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মো. কাউছার আহমেদ, ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানার এএসআই কাউসার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে