রমজানে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হবে: ইউএনও

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | ১০:১৭
Link Copied Successfully!
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা মুসলিম হিসেবে রমজানে দ্রব্যমূল্য সীমিত লাভে বিক্রি করার কথা কিন্তু হচ্ছে তার উল্টোটা। বেশ কিছু অসাধু ব্যবসায়ী রমজান আসলেই শুধু শুধু দাম বাড়িয়ে দিয়ে রোজাদারদের কষ্ট দিচ্ছে। আমরা এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়ে প্রতিটি বাজার মনিটরিং করবো। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এবং যানজট নিরসনে কাজ করবো।’
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা হল রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে চলে আইন-শৃঙ্খলা কমিটির সভা, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা প্রাণী কর্মকর্তা ডা.সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, শিক্ষা অফিসার শিরিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্না, যুব কর্মকর্তা মাহামুদুল হাসান, নির্বাচন অফিসার রায়হান, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন খান স্বপন, ৩নং সুবিধপুর চেয়ারম্যান বেলায়েত, ৫নং গুপ্টির চেয়ারম্যান শাহাজান, ১২নং চরদুঃখিয়া চেয়ারম্যান শাহাজাহানসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা