গৃদকালিন্দিয়া ডিগ্রি কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২৫ | ২:২৭
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত অর্থ আদায়  এবং জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা এবং অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।
রোববার (২ফেব্রুয়ারি) সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধনে অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্বাস উদ্দিন ও সোহেল খান এবং কলেজের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়া।
বক্তারা তাদের বক্তব্য বলেন,  কলেজে গত কয়েক বছর ধরে অনিয়ম ও দূর্নীতি বাসা বেঁধেছে। কলেজের ৪জন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে গৌরি রানী সাহাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবৈধ ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কলেজে জাল সনদ দিয়ে ৪ জন শিক্ষক এখানো চাকুরি করে যাচ্ছেন। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ চিঠি দিলেও তারা আমলে নিচ্ছে না। শিক্ষা মন্ত্রনালয়ের নিদের্শনা অমান্য করে নির্ধারিত বিভিন্ন ফির নামে বহুগুণ অর্থ আদায় করছে অবৈধ ভাবে। এভাবে চলতে দেয়া যায় না। তাই আমরা এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন করছি।
এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে ফোন করলে তিনি কলেজের কাজে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে রয়েছেন বলে জানিয়ে কেটে দেন। পরবর্তিতে আবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু