তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ ফেব্রুয়ারি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৫ | ৫:১২
Link Copied Successfully!

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে করা মানহানির মামলায় আগামী ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আজ রোববার এই আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। আসামিপক্ষ থেকে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি নতুন দিন ঠিক করেছেন।

সম্প্রতি মামলাটি এই সিএমএম আদালতে স্থানান্তর হয়। ফলে নিয়ম অনুযায়ী জামিনে থাকা তাপসী আজ আবার এই বিচারিক আদালতে জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুরও করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।

বিজ্ঞাপন

গত বছরের ৮ অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁকে ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হয়। এর জেরে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২