রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৫ | ৫:০৮
Link Copied Successfully!

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন।তার নাম সজল রাজবংশী (৩৭)।এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে ৭০ ভরি সোনা ও নগদ ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তার পরিবার জানায়, গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিতে আহত স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

আহত ব্যবসায়ীর ছোটভাই জয় রাজবংশী বলেন, আমার বড় ভাই সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাতে তার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন।পথে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত ৪-৫ জন ব্যক্তি তার পথরোধ করে।একপর্যায়ে তারা ফাঁকা গুলি করে। পরে তারা ভাইয়ের বাঁ পায়ে গুলি করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এরপর ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জয় রাজবংশী আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার ভাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২