
হাজীগঞ্জে জামায়াতের প্রীতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
Link Copied Successfully!

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌর শাখার ক্রীড়া বিভাগের আয়োজনে প্রীতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
- শনিবার সকালে হাজীগঞ্জ আল-কাউসার স্কুল মাঠে এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।
পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসনাত পাটোয়ারীর সভাপতিত্বে ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ পৌরসভার আটটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সকালে এই টিমটি শুরু হয়ে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে খেলা মাঠে গড়ায়।
পরে বিজয়ীদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামাতের সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান মজুমদার, হাজীগঞ্জ পৌরসভা যুব বিভাগের সভাপতি আহমেদ হোসেন টিটু, যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
টুর্নামেন্ট ও সভা পরিচালনা করেন পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি রবিউল হোসেন।








