বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৪ | ১০:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে ইউনিয়নের মধ্য বড়কুল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল সুমন।

 

নেতাকর্মীদের এক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধান অতিথি মোস্তফা কামাল বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। এখানে প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসা ও কারো বিরুদ্ধাচরন করা যাবেনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রিয় নির্দেশনা মেনে চলতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে। আগামি নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করে আমাদের প্রার্থীকে সংসদে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

 

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, ইউপি সদস্য জামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. নাজমুছ শাকিব।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলামের উপস্থাপনায় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহজামাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি শুকুর আলম, সাধারণ সম্পাদক মিরন হোসেন, কৃষক দলের সভাপতি জিতু মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

 

ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক এসবি শাহাদাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুমন ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গণিসহ অন্যান্যদের সার্বিক ব্যবস্থাপনায় সভায় ২নং ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাধারণ সম্পাদক আ. সাত্তার, যুবদলের সাবেক সভাপতি হোসেন মিয়া, সহ-সভাপতি হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মাসুদ আলম।

এ সময় ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোল্লা রিপন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, যুবনেতা হেলাল উদ্দিন, মামুন হোসেন, কৃষক দলের সহ-সভাপতি মিজানুর রহমান, ছাত্রনেতা সোহাগ, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন