হাজীগঞ্জে ৩ সরকারি কর্মচারীর বদলির দাবিতে সমন্বয়কের চিঠি

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৪ | ১২:৫৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা খাদ্য অফিসের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. নাছিমুল করিম, খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মো. কামাল হোসেন ও মো. নজরুল ইসলামের শাস্তিমূলক বদলির দাবি জানিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন মো. নাহিদ হোসেন নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাজীগঞ্জ, চাঁদপুরের প্যাডে দেওয়া ওই চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আ. সালাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আব্দুল হামিদকে স্বাক্ষী রাখা হয়েছে। অথচ তিনজনের স্বাক্ষর জাল এবং ওই নামে কোন সমন্বয়ক নেই বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী উপজেলা খাদ্য অফিসের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. নাছিমুল করিম ও খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মো. কামাল হোসেন।
 এছাড়া নিরাপত্তা প্রহরী মো. নজরুল ইসলামও সাধারণ ডায়রি করবেন বলে নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়রীতে উপজেলা খাদ্য অফিসের সাবেক নিরাপত্তা প্রহরী, বর্তমানে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় কর্মরত মোহাম্মদ নাজমুছ শাহাদাত   পাটোয়ারীকে বিবাদী করা হয়েছে। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন মাস্টার পাটোয়ারীর ছেলে।
ডায়রিতে উল্লেখ করা হয়, নাজমুছ শাহাদাত পাটোয়ারী হাজীগঞ্জে থাকাকালীন সময়ে বিভিন্ন অফিসারদের বিভিন্নভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে ।  নাছিমুল করিম ও কামাল হোসেনকে খাদ্য মন্ত্রণালয়/খাদ্য সচিব এবং মহাপরিচালক ও পরিচালক প্রশাসনের কাছে বেনামে অভিযোগ দিয়ে হয়রানি করে থাকেন।
এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ শাখার সমন্বয়ক মো. নাহিদ হোসেন নামে ও স্বাক্ষরিত উল্লেখিত নাছিমুল করিম, কামাল হোসেন ও নজরুল ইসলামকে বদলির দাবি জানিয়ে গত ৭ আগস্ট খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ৩০ সেপ্টেম্বর খাদ্য সচিব/মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়।
ওই দুইটি চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মমিনুল হকের নাম, পদবি ও স্বাক্ষর রয়েছে। অথচ উল্লেখিত স্বাক্ষরগুলো জাল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া মো. নাহিদ হোসেন নামে হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক নেই বলে নিশ্চিত করেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহাদাত হোসেন, আব্দুর রহমান সানী ও ফয়সাল হোসেন। তারা পপুলার বিডি নিউজ কে জানান,এই চিঠির মাধ্যমে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বিভ্রান্ত ও সম্মানহানী করার অপচেষ্টা করা হয়েছে। তাই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মীসহ জনসাধারণকে সতর্ক থাকতে হবে।
এছাড়া ওই চিঠিতে হাজীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হামিদ স্বাক্ষরটি জাল ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) শেখ আ. ছালামের স্বাক্ষরটিও জাল।
 খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের তিনজন কর্মচারীর শাস্তিমূলক বদলির আবেদনে স্বাক্ষরটি তাদের নয়।
 হাজীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল পপুলার বিডি নিউজ কে বলেন, এমন কোনো পত্রে স্বাক্ষর করিনি। ওই স্বাক্ষরটি জাল। এ ব্যাপারে তিনি আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।
 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,  হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক জানান, তার স্বাক্ষরটিও জাল এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করছি।
ভুক্তভোগী উপজেলা খাদ্য অফিসের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. নাছিমুল করিম, খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মো. কামাল হোসেন ও মো. নজরুল ইসলাম। তারা থানায় ডায়রি করেছেন।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক পপুলার বিডি নিউজকে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন