৯নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের তিন ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৪ | ১২:৫৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকালে ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলুম ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর শেখের উপস্থাপনায় ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে বিএনপির সভাপতি পদে মো. আমির হোসেন বতু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন বেপারী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারেক ও সাংগঠনিক সম্পাদক পদে আশ্রাফ হোসেন বাচ্চুসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

একই দিন সন্ধ্যায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর শেখের উপস্থাপনায় ৫নং ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে বিএনপির সভাপতি পদে মো. বশির উল্যাহ্ বশির, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সাংগঠনিক সম্পাদক আজম খাঁনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

একই সাথে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৬নং ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে বিএনপির সভাপতি পদে মো. মাহবুবুল আলম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন বেপারী ও সাংগঠনিক সম্পাদক মানিক হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও হাবিব উল্লাহ মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম বাচ্চু, শেখ মো. আহাদ লিয়াকত, মহসিন বেপারী ও দেলোয়ার হোসেন মেম্বার, যুবনেতা নেছার আহমেদ চৌধুরী ও আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়াও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলামের উপস্থাপনায় অতিথি হিসেবে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ডা. কামাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক