হাজীগঞ্জে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৪ | ২:২৪
Link Copied Successfully!

‘গড়বো দেশ করবো ভালো, মানব সেবায় তারুণ্যের আলো’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জের তারালিয়া গ্রামে ‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন’ নামের একটি মানবিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

 

শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

বিজ্ঞাপন

এ দিন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি সকল ভালো কাজে সংগঠনটির নেতৃবৃন্দের পাশে থাকার প্রতিশ্রুতি ও সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন।

সংগঠনের সভাপতি আফজাল হোসেন কামালের সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মিয়াজী, সদস্য ডা. মো. মাসুম হোসেন, ডা. মো. কামাল হোসেন, মনির হোসেন সর্দার, হাফেজ মো. ইকবাল মাহমুদ, মো. তানভীর হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন ভুইয়া।

প্রচার সম্পাদক মো. মোত্তাকীন ইসলাম লিটনের উপস্থাপনায় সভার শুরুতে সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন, সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন রানা। বক্তব্য শেষে ১০ জন অস্বচ্ছল ও দরিদ্র পরিবারকে পোশাক (শাড়ি ও লুঙ্গি) প্রদান করা হয়। এছাড়াও দরিদ্র পরিবারের ৪ জন এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ ও আফজাল হোসেন কামালসহ শতাধিক উদ্যোমী তরুণ ও যুবকের অংশগ্রহণে প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্যোগে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা