মতলব উত্তরে আগুনে লেপ-তোষকের দোকান পুড়ে ছাই

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৪ | ৬:৩৭
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারে আগুন লেগে সোহেল বোডিং ষ্টোর নামে একটি লেপ-তোষক দোকানের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। মতলব উত্তরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহেল রানা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালেের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানের সোহেল বোর্ডিং স্টোরে লেপ তোষকের দোকানে গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনেকে খবর দিলে তারা দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ১টি ল্যাপতোষকের দোকানের গোডাউন পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত সোহেল বোর্ডিং স্টোরের মালিক মো. সোহেল রানা জানান, সকালে আমি দোকানে আসার প্রস্তুতি নিলে খবর পাই আমার লেপতোষকের দোকানের গোডাউনে আগুন লেগেছে। এখানে তুলা ও তুলা ভাঙ্গানোর মেশিন সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দোকানের উপর ব্র্যাক ব্যাংকে ২৮ লাখ টাকার লোন আছে। এখন আমি লোন পরিশোধ করবো কিভাবে বুঝতে পারতেছি না।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনার পর পর উল্লেখিত স্থানে পুলিশের একটি টিম পরিদর্শন করে এসেছে। বর্তমানে আগুন নিযন্ত্রণে চলে এসেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ