বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২৪ | ১০:১০
Link Copied Successfully!

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার ঘরে বউ থাকতে আরেকটি বিয়ে করতে যাওয়ার সময় প্রথম স্ত্রীর স্বজনদের হামলায় পাত্রসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সাদুল্লাহপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। পরে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালে প্রথম স্ত্রীর মোহরানা পরিশোধের চুক্তিতে ঘটনাটি মীমাংসা করা হয়।

দীর্ঘদিন আগে ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৫) পারভীন খাতুন (২০) নামে এক নারীকে বিয়ে করেন। তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্ত্রীকে তালাক দেন শফিকুল। এতে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।

এরই একপর্যায়ে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (উত্তরপাড়া) গ্রামে দ্বিতীয় বিয়ে ঠিক হয় শফিকুলের। শুক্রবার সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে দ্বিতীয় বিয়ে করতে মাইক্রোযোগে রওনা হয়। পথিমধ্যে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছালে পারভীন ও তার লোকজন হামলা চালায়। এতে বর শফিকুলসহ ১০ যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে পারভীনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় চার লাখ টাকা। তাদের দাম্পত্য জীবনে প্রায় আড়াই বছর পার হয়।  পারিবারিক দ্বন্দ্বের কারণে তিন মাস আগে শফিকুল স্ত্রীকে তালাক দেন। তালাক দেওয়া হলেও ওই দেনমোহরের টাকা পরিশোধ করেনি শফিকুল ইসলাম।

পারভীন খাতুন বলেন, শফিকুল ইসলাম আমাকে বিয়ে করে আড়াই বছর সংসার করার পর তালাক দিয়েছে। তালাকের প্রায় তিন মাস হলেও আমার দেনমোহরের টাকা বুঝিয়ে দেওয়া হয়নি। এই টাকা না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে শফিকুলকে পথরোধ করা হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ছাপের আলী বলেন, সাবেক স্ত্রী পারভীন তার দেনমোহরের দাবিতে শফিকুলকে পথরোধ করেন। এ বিষয়ে সাদুল্লাহপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওসি মো. তাজউদ্দীন তাজউদ্দিন খন্দকার জানান, থানায় নিয়ে আসার পর উভয়পক্ষ বসেন। প্রথম স্ত্রীর দাবি অনুযায়ী দেনমোহর পরিশোধ এবং বিয়ের সময় যা দেওয়া হয়েছিল তা পরিশোধ করার চুক্তিতে বিষয়টি সমাধান করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর