ফরিদগঞ্জে বিশেষ টাস্কফোর্সর বাজার মনিটরিং

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৪ | ৬:৪৯
Link Copied Successfully!

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং দৈনন্দিন দরকারি পণ্যের দাম যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য বাজার তদারকি করতে জেলা এবং উপজেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স করেছে সরকার। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

ফরিদগঞ্জে কমিটি গঠনের পর প্রথম বাজার মনিটর করেছে ‘বিশেষ টাস্কফোর্স’। প্রথম দিনে মনিটরিং করে ফরিদগঞ্জ সদরের মুদি এবং কাঁচা বাজার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতিসহ সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্সের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে সর্তকতামূলক এ অভিযান পরিচালিত হয়েছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বিশেষ টাস্কফোর্স এর আহবায়ক উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এ.আর.এম জাহিদ হাসান এর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স এর অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার, বিশেষ টাস্কফোর্স এর সদস্য ও অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার, টাস্কফোর্সের সদস্য ও ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এসময় ডিমসহ নিত্য প্রয়োজনীয় পন্যসমূহ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা জন্য ব্যবসায়ীদের সচেতন করা হয়।

বিজ্ঞাপন

বিশেষ টাস্কফোর্স এর আহবায়ক উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এ.আর.এম জাহিদ হাসান বলেন “বর্ষা, বন্যা এবং জলাবন্ধতার কারণে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার কারণে দাম হয়তো কিছুটা বাড়বে কিন্তু যেভাবে বড়ানো হয়েছে সেটা কারসাজি। কমিটি গঠনের পর আমরা আজ প্রথম বাজারে নেমেছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। আশা করছি বিশেষ টাস্কফোর্সের মনিটরিং এর কাজ অব্যাহত থাকলে এর সুফল পাওয়া যাবে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ