ফরিদগঞ্জে চুরি করে গিয়ে ধরা: গণপিটুনিতে যুবকের মৃত্যু

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৪ | ৫:৫৪
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত রাকিবর হোসেন উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। সে এক সন্তানের জনক।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে রাকিব হোসেন পার্শ্ববর্তি উপজেলা রায়পুরের কাজির চর এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ারপর সেখানে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে এ ঘটনা ঘটে।
চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, রাকিব হোসেন বৃহস্পতিবার  (১০ অক্টোবর ) গভীররাতে কাজিরচর এলাকায় চুরি করতে যায়। সেখানের আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দিয়। পরে মুমূর্ষু অবস্থায় সেখানে ফেলে রাখে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে আমি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গ্রাম পুলিশ আব্দুল মান্নানকে দিয়ে সিএনজি যোগে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতাল থেকে গ্রাম পুলিশ আমাকে রাকিবের মৃত্যুর খবর জানিয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান বলেন, রাকিব হোসেন নামের ওই  যুবককে দুপুর ১২ টার সময় জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার জানান, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মো. রাকিব হোসেন-এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ