ফরিদগঞ্জ থানায় নতুন ওসি যোগদানের মাধ্যেমে কার্যক্রম শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৪ | ৪:১৩
Link Copied Successfully!
ফরিদগঞ্জ থানায় যোগ দিয়েছেন ওসিসহ পুলিশ সদস্যরা। তবে সেনাবাহিনী এখনও পাহারায় রয়েছে। ধুয়ে-মুছে পরিষ্কারের পর শুরু হয়েছে সীমিত আকারে থানা পুলিশের কার্যক্রম। থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা।
এ উপলক্ষে রোববার ১১ আগস্ট বিকেলে পৌরসভার সাবেক মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও সাধারণ জনগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল তাকবীর’র সভাপতিত্বে ও ফরিদগঞ্জ থানায় নতুন দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক  প্রবীর চক্রবর্তী, সহসভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা আসলেই সফল, সারা বাংলাদেশে যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তার তুলনায় আমাদের ফরিদগঞ্জে তেমন ক্ষয়ক্ষতি নেই। এ জন্য উপজেলার সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ ও মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষে থানার দাপ্তরিক কার্যক্রম শুরু করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার বলেন, আজকে আপনারা যেভাবে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন, আমরা অনেক সাহস পেলাম। পেছনে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে ভাববো না। আমরা সামনের দিনগুলো ছাত্র-পুলিশ, সুধীজনরা সকলে মিলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করব।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে থানা ছেড়ে চলে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ