ফরিদগঞ্জে বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৬:৩৯
Link Copied Successfully!
ফরিদগঞ্জে বাবার বাড়িতে সৌদি আরব প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তার নিশি(২২) আত্মহত্যা করেছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
সে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পালতালুক এলাকার ছৈয়াল বাড়ির জামালের মেয়ে সুমাইয়া আক্তার নিশি(২২)।
জানা যায়, নিশি ঘরের আড়ার সাথে ওড়নায় পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
নিশির বাবা জামাল হোসেন জানান, গত ৫ মাস পূর্বে পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় সৌদি প্রবাসী মোবারকের কাছে মেয়েটাকে বিয়ে দেই। বিয়ের একমাস পর ছেলে বিদেশে চলে যায়। গত কয়েকদিন পূর্বে জামাইয়ের বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে আমার মেয়ে।
পারিবারিক কোন কলহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন ধরনের কলহই ছিল না। মেয়েটা কোন সমস্যা নিয়ে কখনোই কিছুই জানায়নি। কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে আমি কিছুই জানিনা।
তিনি আরো জানান, শুক্রবার সকালে আনুমানিক ১০ টার সময় ঘরে গিয়ে দরজা বন্ধ করে পাস দেয়। এরপর মেয়েকে ডাকাডাকি করি। কোন সাড়াশব্দ না পেয়ে আমার ছোট ভাইসহ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি মেয়েটা আড়ার সাথে ঝুলে আছে‌।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ