নামাজের জন্য ডেকে নিয়ে যুবককে হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৪ | ১১:১৯
Link Copied Successfully!

নামাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে। পুলিশের দাবি, পূর্ববিরোধের জেরে নিহতের বন্ধুরা এ ঘটনা ঘটিয়েছে।

রোববার রাতে গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হোসেন আলী (২২)। তিনি কুনিয়া তারগাছ এলাকার নুর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন আলী এক সময় পোশাক কারখানায় কাজ করতেন। মাঝে চাকরি ছেড়ে দিয়ে বেকার ছিলেন। এ অবস্থায় এলাকার বখাটে বলে পরিচিত কিছু যুবকের সঙ্গে তার চলাফেরা ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পূর্ববিরোধের জেরে তারই কিছু বখাটে বন্ধু গতকাল রাত ১০ দিকে তার বাড়িতে গিয়ে নামাজের কথা বলে ডেকে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে গুরুতর রক্তাক্ত অবস্থায় হোসেন আলীকে পড়ে থাকতে থেকে দেখেন এলাকাবাসী। পরে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ রাতেই উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেরিন একাডেমিতে চান্স পাওয়া সেই শামীমের দায়িত্ব নিলেন সাতক্ষীরার এসপি
গাজীপুরের গাছা থানার ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলায়, কানে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার বন্ধুরা পূর্ব-বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে কৌশলে ডেকে নিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর