নবজাতক হাসপাতালে ফেলে উধাও বাবা-মা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৪ | ৭:৩৯
Link Copied Successfully!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নবজাতককে ভর্তি করে তার বাবা-মা পরিচয় দেওয়া দুই তরুণ-তরুণী লাপাত্তা হয়েছেন। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) ওই নবজাতককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে নবজাতকের খোঁজে আর কাউকে আসতে দেখা যায়নি। বর্তমানে নবজাতকটি রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সদের তত্ত্বাবধানে রয়েছে।

জানা গেছে, নবজাতকের জন্মগত একটা ত্রুটি ছিল। মলদ্বার বন্ধ থাকার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এজন্য হাসপাতালেই একটা অস্ত্রোপচার করা হয়েছে। এরপর এখন সে সুস্থ আছে।

নবজাতককে ভর্তির পর চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় ওষুধ আনার কথা বলে ওয়ার্ড থেকে বের হয়ে যান ওই তরুণ-তরুণী। এরপর তারা আর ফিরে আসেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের কোনো স্বজনের খোঁজ না পাওয়ায় আদালতের মাধ্যমে সরকারি ছোটমণি নিবাসে হস্তান্তর করতে চায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিজ্ঞাপন

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, থানায় জিডি করে বিষয়টি আদালতে জানানো হয়েছে। যেহেতু শিশুটির একটা অস্ত্রোপচার হয়েছে, তাকে এখনো হাসপাতালেই রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে ছোটমণি নিবাসে পাঠানো হবে।

সূত্র: ঢাকা পোস্ট

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর