ফরিদগঞ্জে বিধবা নারীকে ধর্ষণের পর ভিডিও ধারন: গ্রেফতার এক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | ৮:০৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জে এক বিধবা নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্তরা নিজেদের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্র করে ভাসুরের পুত্রের সাথে অনৈতিক সর্ম্পকের অভিযোগ তুলে ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের ঘটনার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নারী থানায় মামলা করলে রাতেই প্রধান অভিযুক্ত মাইনুদ্দিন মিজিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

 

পরে মঙ্গলবার সকালে অভিযুক্তকে চাঁদপুর আদালতে এবং নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে
পাঠানো হয়েছে। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, গেলো বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বিধবা নারী ঘরের বাহিরে গেলে অভিযুক্তরা এই সুযোগে তার ঘরে প্রবেশ করে, ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। নিজেদের অপকর্ম ঢাকতে কুট কৌশলের আশ্রয় নেয় তারা। এরই অংশ হিসেবে ভুক্তভোগীর ভাসুরের ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের বাহিরে নিয়ে মারধর করে এবং চাচীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এমন স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করে তা ভিডিও ধারণ করে। এক পর্যায়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে।

বিজ্ঞাপন

 

ভুক্তভোগীর ভাসুরের ছেলে একটি স্কুলের শিক্ষকতা পেশায় থাকার কারণে সম্মানের ভয়ে অভিযুক্তদের ৫০ হাজার টাকা দিতে বাধ্য হয়। এতেও অভিযুক্তরা ক্ষ্যান্ত না হয়ে পুনরায় মোটা অংকের অর্থ দাবি ও ওই নারীকে আবারো ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে অভিযুক্তদের আতঙ্কে দুই সন্তানকে নিয়ে ভুক্তভোগী ওই নারী স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ীতে আশ্রয় নেন।

 

বিষয়টি সহ্য করতে না পেরে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে থানার লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগটি আমনে নিয়ে মামলা হিসেবে গ্রহন পূর্বক পুলিশ অভিযুক্তদের মধ্যে মাইনুদ্দিন মিজিকে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করে এবং মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করে।

ভুক্তভোগীর ভাসুরের ছেলে জানান, আমার অসুস্থ মাকে দেখতে ঘটনার দিন সন্ধ্যায় আমি বাড়িতে আসি। আমার মায়ের সাথে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে মাইনুদ্দিন মিজি আমাকে ঘুম থেকে ডেকে তুলে, আমাকে চড়থাপ্পর দিয়ে ভয়ভীতি দেখিয়ে আমার চাচীর সাথে দাঁড় করায়। একপর্যায়ে আমাকে তারা আমার চাচীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বলে আমাকে স্বীকার করতে ভয়ভীতি দেখায়। এরপরেই অভিযুক্তরা আমার কাছ থেকে দুই লক্ষ টাকা দাবি করে এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমি পেশার কারণে ও আত্মসম্মানের ভয়ে বাড়ির অন্যান্য চাচীদের সাথে যোগাযোগ করে তাদের ৫০ হাজার টাকা দেই। কিন্তু তারা পুনরায় আমার নিকট থেকে আরো টাকা দাবি করে এবং আমার চাচীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, বিধবা নারী থানায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ পূর্বক সোমবার রাতেই একজনকে আটক করে। মঙ্গলবার সকালে চাঁদপুর আদালতে এবং ভিকটিমকে চাঁদপুর সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা