এই শীতে যে ছয়টি খাবার প্রাকৃতিকভাবে শরীর উষ্ণ রাখে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৪ | ১২:৫৩
Link Copied Successfully!

বছর ঘুরে আবার দেখা মিলেছে হাড়কাঁপানো শীতের। আলমারি থেকে বেরিয়েছে গরম কাপড়। সব মিলিয়ে বলা যায় কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে দিন পার করার আদর্শ সময় এটাই। তবে কাজ তো করতেই হবে। তাই শীতকালে শরীরকে উষ্ণ রাখার জন্য চাই কিছু বিশেষ পুষ্টিকর খাবার। চলুন জেনে নিই কোন কোন খাবার শীতকালে আপনার শরীরকে উষ্ণতা দিতে সাহায্য করবে।

১. ঘি

স্নেহজাতীয় খাদ্যের উৎস হিসেবে ঘিকে সবচেয়ে আদর্শ খাবার বলা যায়। ঘিতে বিদ্যমান ফ্যাটি অ্যাসিডগুলোকে যকৃৎ শোষণ করে এবং শরীরে তাপ ও শক্তি সরবরাহ করে। তাই শীতকালে প্রতিদিনের খাবারে সামান্য পরিমাণে ঘি যোগ করতে পারেন। এতে শীতে শরীরকে উষ্ণ রাখার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যাবে। পাশাপাশি ত্বকের সৌন্দর্য রক্ষায়ও ঘি ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

২. আদা, মধু ও তুলসী

 

রোগব্যাধি দূরে রাখতে ও স্বাস্থ্যের যত্নে ঘরে বানানো হারবাল চায়ের জুড়ি নেই। শীতের সকালগুলোতে বানিয়ে ফেলতে পারেন আদা, তুলসী ও মধু দিয়ে চা। আদা শরীরে তাপ উৎপাদনে সাহায্য করে। এটি একটি ডায়াফোরেটিক খাবার, যা দেহকে ভেতর থেকে উষ্ণতা জোগায়। অপর দিকে সর্দি–কাশির মতো রোগের প্রতিরোধ ও নিরাময়ে মধু ও তুলসীপাতা দারুণ কাজে দেয়। তাই ঘরোয়া টোটকা হিসেবে শীতকালীন রোগবালাই থেকে বাঁচতে চা-পাতার সঙ্গে আদা ও তুলসীপাতা ফুটিয়ে নিয়ে তাতে মধু যোগ করে পান করুন।

বিজ্ঞাপন

৩. বাদাম

 

আখরোট, পেস্তা, কাঠবাদাম ও কাজুবাদামের মতো বিভিন্ন বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। বাদাম শরীরে তাপমাত্রার ভারসাম্য রক্ষায় সাহায্য করে। প্রতিদিনের খাদ্যতালিকায় মুঠোভর্তি বাদাম যোগ করতে পারেন। আলাদা বাটিতে এক মুঠো বাদাম নিয়ে খাওয়াই শ্রেয়। এতে অতিরিক্ত খাওয়া হবে না। বাদাম উচ্চ ক্যালরিযুক্ত খাবার হওয়ায় অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে। তাই বাজার থেকে সল্টেড বা ক্যান্ডি করা বাদামের বদলে কাঁচা বাদাম কিনে বাড়িতে রোস্ট করে খাওয়াটাই ভালো।

৪. স্যুপ

 

দেশ–বিদেশে শীতকালীন খাবার হিসেবে স্যুপ বেশ জনপ্রিয়। বিশেষ করে যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে শীতকালে বাদাম বা ঘি–জাতীয় খাবার নিজের খাদ্যতালিকায় যোগ করতে পারছেন না, তাঁদের জন্য এই ঠান্ডায় স্যুপ আদর্শ একটি খাবার। বিভিন্ন সবজি, ডাল, বার্লি ও প্রোটিন যোগ করে স্যুপ বানালে তা পেট ভরতে সাহায্য করবে আবার পুষ্টিও দেবে।

৫. মসলা

আমাদের রান্নাঘরে থাকা মসলাগুলো শুধু খাবারের স্বাদই বৃদ্ধি করে না, শরীরে তাপের ভারসাম্যও রক্ষা করে। তাই শীতকালে মসলাদার খাবার খেতে পারেন। কিছু মসলা এ ক্ষেত্রে ভালো কাজ করে, যেমন আদা, জিরা, দারুচিনি, গোলমরিচ, তিল ইত্যাদি।

৬. মাটির নিচের সবজি

 

শীতকালে গাজর, মুলা, শালগম ও বিটের মতো মাটির নিচে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। মৌসুমি সবজি হিসেবে ঘরে ঘরে এদের কদরও রয়েছে। প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ এই সবজিগুলো এমন দিনে শরীরে তাপ ও শক্তি জোগায়।

সূত্র: প্রথম আলো

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর