৭৪ দিন পর তালা ভেঙে নয়াপল্টন কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৪ | ১২:২৯
Link Copied Successfully!

টানা ৭৪ দিন বন্ধ থাকার পর খুললো বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের গেট। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দলটির কার্যালয়। এই সময়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছিল তারা।

অবশেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে গেটের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন একদল নেতাকর্মী।

এর আগে বুধবার দলীয় কার্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে প্রহসনের এক নির্বাচন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ৩টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির কার্যালয় বন্ধ রয়েছে। মূলত কার্যালয়ে আসলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

শায়রুল কবির খান বলেন, এর আগে শুধু ১/১১ সরকারের সময় এতো দীর্ঘসময় ধরে বিএনপির কার্যালয় বন্ধ ছিল। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। ওই সময় তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব-জেলে ৩৭২ দিন কাটানোর পর ১১ সেপ্টেম্বর মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ম্যাডাম দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে দলের কার্যালয় যায়। তখন আবার দলীয় কার্যালয় খুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সূত্র: Dhaka Mail

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা