ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের যৌথসভা

জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্বতন্ত্র নির্বাচন করতেছি: আবু সাহেদ সরকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৩ | ৮:০১
Link Copied Successfully!

চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচনের ড.শামছুল হক ভূঁইয়ার ঈগল প্রতীকের সমর্থনে পৌর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০শে ডিসেম্বর) বিকেলে সাফুয়া ছিদ্দিকুর রহমান পাটওয়ারীর বাড়িতে পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর
রহমান পাটওয়ারীর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার।

এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্বতন্ত্র নির্বাচন করতেছি। নির্বাচনকে অংশগ্রহন মূলক করা জন্য
আমরা সকল কাজ করে যাচ্ছি। বিগত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি। বর্তমান এমপি নির্বাচিত করার জন্য উপজেলা
আওয়ামী লীগ দিনরাত নিরসর পরিশ্রম করে তাকে নির্বাচিত করেছি। কিন্তু তিনি নেতা কর্মীদের মূল্য করেনি। তাই এই
নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের ঈগল মার্কা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করে । আগামী ৭ জানুয়ারী আমরা সকলে
ঈগল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবো, শেখ হাসিনার হাত কে শক্তিশালি করবো।

বিজ্ঞাপন

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ
সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি
কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, মহিউদ্দিন ভূঁইয়া ইরান,
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দীন, জসিম উদ্দিন দিদার, উপজেলা সেচ্চা সেবক লীগের সাবেক সভাপতি
ইকবাল হোসেন মিঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, আহসান উল্যা দেওয়ান, উপজেলা
কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, মাহবুব
আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের নেতা হাবিবুর রহমান পাটওয়ারী, হাজী
মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা খালেক মাস্টার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক আনোয়ার দেওয়ান, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোহাইমিন সারোয়ার প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিল মাজারুল ইসলাম মিরন, রূহুল আমিন রুবেল সহ সকল ওয়ার্ডের আওয়ামীলীগ
যুবলীগ, সেচ্চা সেবক লীগ, ছাত্রলীগ কৃষকলীগ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ