
ঘনিয়া দরবার শরীফে কোরআনের পাখিদের শেষ সবক শুনানো অনুষ্ঠান


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফের হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের কোরআনের পাখিদের শেষ সবক শুনানো ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার বাদ আছরের পর ঘনিয়া সাঈদিয়া মাদ্রাসায় আয়োজিত হল রুমে কোরআনে হাফেজদের মাঝে সবক প্রধান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হেফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ মো. ফয়সাল।


পরে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় হেফজ বিভাগের পরিচালক হাফেজ মো. জাকির হোসেন ও শিক্ষকবৃন্দ।
ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব নাদিমুর রশিদ আল-ক্বাদেরী ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আজম বাবর আজহারী।
আলোচনা শেষে ১৩ জন কোরআনে হাফেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঘনিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হাফেজ মাওলানা মো. জুনায়েদুল হক নকশেবন্দী মোজাদ্দেদী।
আরো উপস্থিত ছিলেন ঘনিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজমুল হক আখন্দ, মাও. মোহাম্মদ বজলুল হক, ঘনিয়া সাঈদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এম টি এম ফেরদাউস প্রমুখ।
শেষে দোয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Ni/N








