
এবার নৌকায় ভোট চাইলেন পৌরসভার ক্যাশিয়ার
Link Copied Successfully!

পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত নৌকা মার্কায় ভোট চাইলেন ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন।
মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে উন্নয়ন প্রচারণা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী হোসেন, উপেজলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম, পৌর ৪ নং ওয়ার্ড’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারসহ কাউন্সিলর ও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেষ হাসিনার যে উন্নয়ন করছে, তা দেখে অভিভূত হবেন। পৌরসভায় কোটি কোটি টাকার কাজ দৃশ্যমান হচ্ছে।
সরকারি কর্মকর্তা হিসেবে নৌকায় ভোট চাইতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন বলেন, আমাদের মেয়ন অনুষ্ঠানে দুই কথা বলতে বলেছেন, তাই বলেছি। আমি সরকারের উন্নয়নের কথা তুলে ধরেছি। আমি নৌকা মার্কায় ভোট চাওয়া ঠিক হয়নি কিন্তু মেয়র বলেছে কিছু বলতে তাই বলেছি।








