পূর্ব সাফুয়া ঐক্যবদ্ধ সামাজিক স্পোর্টিং ক্লাবের নব কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২১, ২০২৩ | ১০:৫৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জে “পূর্ব সাফুয়া ঐক্যবদ্ধ সামাজিক স্পোর্টিং ক্লাব” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সংগঠনের এক সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান কে সভাপতি ও ছাত্রনেতা রাকিবুল ইসলাম খালেক কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি গঠন করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিল মাজহারুল আলম মিরন, একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিব পাটোয়ারী, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্বাস বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, সমাজ সেবক হারুনুর রশিদ পাটওয়ারী, হারুন পাটওয়ারী, আজিজ আখন, রিপন বেপারি সহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

নব নির্বাচিত কমিটির সভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান এই প্রতিবেদককে জানান,

যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মনোনীত উপদেষ্টা প্যানেল সম্পন্ন করে এবং ক্লাবের আজীবন সদস্যদের সহযোগিতায় আমরা ক্লাবের একটি নিজস্ব ভবন স্থাপনের জন্য কাজ করবো। আমরা আমাদের অতীতের অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে আাগামী দিগুলোতে সমাজের অসহায় মানুষ পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করার চেষ্টা করবো। খুব শীঘ্রই আমরা পূনাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। শুধু পূর্ব সাফুয়া নয় পুরো ফরিদগঞ্জের সাধারণ মানুষ কাছে পৌছে যাবে আমাদের ক্লাবের সামাজিক কর্মকান্ডে আমরা বড্ড পরিকর থাকবো৷

উল্লেখ্য ২০১৬ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় নিয়মিত ভাবে খেলাধুলা আয়োজনের পাশাপাশি করোনা মহামারীকালে এলাকাজুড়ে জীবাণুনাশক স্পে করা, দিনমজুর ও মধ্যবৃত্ত পরিবারের সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সহ প্রতিবছর পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন ও শবে বরাতে দোয়া সহ নানা আয়োজন করে আসছে সংগঠনটির সেচ্ছাসেবীরা৷

বিজ্ঞাপন

সেই সাথে এলাকার যুবক ও সকল বয়সের মানুষের অংশগ্রহণে প্রতি বছর’ই ঝমকালো ভাবে আয়োজন করা হয় বার্ষিকক্রীড়া প্রতিযোগীতাও৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ