সভাপতি মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন

ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ শহর শাখা কাউন্সিল সম্পন্ন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৩ | ২:৪৮
Link Copied Successfully!

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ শহর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে মোঃ মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, ফাহাদ হোসেন মিশুকে সাধারণ সম্পাদক ও হাফেজ মোঃ রাহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শনিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত কাউন্সিলে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী।

প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক আল্লামা এম. মনির হোসাইন আল আবেদী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম. মোতাছিম বিল্লাহ্, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মুফতী মঈনুদ্দিন ভূঁইয়া আজমী, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সদস্য সচীব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোঃ মনজুর আলম পাটওয়ারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন মিয়াজী। ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ শহর শাখার বর্তমান সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মোবারক হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সদস্য সচীব মোঃ শহীদুল ইসলাম, হাজীগঞ্জ শহর শাখার আহবায়ক মোঃ হাশেম মজুমদার, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মোঃ খোরশেদ আলম, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মুমিনুল ইসলাম রুবেল। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরবৃন্দ আলোচনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা