
বরিশালের দুই ব্যবসায়ীর পেটে মিললো ৬০ হাজার টাকার গাঁজা : হাজীগঞ্জে ধরাশায়ী


হাজীগঞ্জে গাঁজাসহ বরিশালের দুই মাদক ব্যবসীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক আবদুর রউফ, সহকারী উপ-পরিদর্শক নাজমুল ও পলাশ আলীগঞ্জ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান নেয়।
ওই সময় দুই মাদক ব্যবসায়ীকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে পেটের সাথে বেল্ট লাগানো গাঁজা পাওয়া যায়। ওইসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য ৬০হাজার টাকা।


আটককৃত মাদক ব্যবসায়ী বরিশাল জেলার বন্দর থানা এলাকার দুলাল শিকদার(৬৬) ও বাখেরগঞ্জ থানা এলাকার আবদুল সালাম হাওলাদার(৫০)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কুমিল্লা কসবা এলাকায় থেকে মাদক বহন করে নদী পথে বরিশালে উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে আমাদের টিম তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।








