নববধূকে নিয়ে দুই প্রবাসীর টানাটানি

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৩ | ১১:১১
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পালগিরি এলাকার মেয়ে। গেলো শুক্রবার পারিবারিকভাবে বিয়ে হয় শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামে। বিয়ের চার দিন পর ঘটে বিপত্তি।

ছয় বছর ধরে প্রেমে পড়া শাহরাস্তি পৌরসভার উপলতা রসিক প্রেমিক এসে হাজির। এখন প্রেমিকের দাবী প্রেমিকাকে ফেরত চাই। আর নববর চান তার সদ্য বিবাহিতা স্ত্রীকে। দুই পুরুষের কর্ম জীবন প্রবাসে। এমন ঘটনা নিয়ে কচুয়া শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকালে নববধূর নানার বাড়ী হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা মির্জা বাড়ীতে সুরাহা করার চেষ্টা করতে বৈঠকে বসেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

জানা গেলো বিয়ের চার দিন পর ওই নববধূ প্রবাসী প্রেমিকের সাথে যোগাযোগ করে হাজীগঞ্জ বাজারে দেখা করে। ওইসময় তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। বিষয়টি টের পেয়ে স্বামী সু-কৌশলে দুজনকে ধরে নিয়ে যান নানার বাড়ি হাটিলা গ্রামে।

এবার ওই নববধূ স্বামীর সংসার করতে আপত্তি করে। তার দাবী প্রেমিকের সাথে থাকা অনেক স্মৃতি তাকে কষ্ট দেয়। তাই প্রেমিকের সাথে থাকতে চায়। স্বামীর সংসার করবে না।

প্রেমিকের দাবী , দীর্ঘ ছয় বছরের প্রেম। যা কখনোই ভুলবার নয়। তাকে গ্রহণ করতে সে রাজি।

বিজ্ঞাপন

এদিকে প্রবাসী স্বামী নিরুপায় হয়েও চান সংসার করতে। বাকী সিদ্ধান্ত পরিবারের উপরের ছেড়ে দেন প্রবাসী স্বামী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক