পৌরসভা নির্বাচন-২০২৩

ছেংগারচর দলীয় মনোনয়ন পেলেন আরিফ উল্লাহ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১০, ২০২৩ | ৭:১৪
Link Copied Successfully!
 অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেংগারচর পৌরসভায় আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন লায়ন আরিফ উল্লাহ সরকার। তিনি আ’লীগের উপ-কমিটির সাবেক সদস্য। তার পিতা মরহুম অলিউল্লাহ সরকার সাবেক ছেংগারচর ইউনিয়ন আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
চাঁদপুর মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়ন নিশ্চিতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পৌর এলাকায় আনন্দ মেতে উঠে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ছেংগারচর পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ’ লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রীয় কমিটির কাছে ১৬জনের নামের তালিকা প্রেরণ করে জেলা আওয়ামী লীগ। তাদের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে  আরিফ উল্লাহ সরকারের নাম ছিলো পৌরবাসীর মুখে-মুখে।
আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা   আরিফ উল্লাহ সরকারের দলীয় মনোনয়ন দেয়ার জন্য সামাজিক মাধ্যমে ঝড় তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানাতে থাকে। এভাবে পৌরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়। যার ফল হিসেবে শুক্রবার বিকেলে আ’লীগের মনোনয়ন বোর্ডে আসন্ন ছেংগারচর  পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর নামের তালিকায় আরিফ উল্লাহ সরকারের নাম থাকায় আনন্দে আত্মহারা হয়ে উঠেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ছেংগারচর  পৌরসভার ভোট গ্রহণ হবে আগামী ১৭ জুলাই।  মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ জুন এবং যাচাই-বাছাই ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ ৩১ জন। ভোট কেন্দ্র ১৬টি ও একটি অস্থায়ী।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে