
বিভাগীয় শান্তি সমাবেশ সফলের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা


বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১৪ জুন যুবলীগের বিভাগীয় শান্তি সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।
চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট ও চাইনিজে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের সভাপতিত্ব ও যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য বাহার উদ্দিন মোল্লা বাহার।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য সোলেমান মিয়া জীবন।
প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া।
বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক সালাউদ্দিন মো. বাহার, মো. আবু পাটোয়ারী।
বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে তৃণমুলের নেতাকর্মীদের আহবান জানান।
সভায় প্রথমেই উন্মুক্ত বক্তৃতা করেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব’সহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
সভায় ওই সময় জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








