হাজীগঞ্জ বাজারে প্রায় একশ কেজি পচা গরুর মাংস জব্দ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুন ৭, ২০২৩ | ৪:০০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পৌর হকার্স মার্কেট থেকে প্রায় এক’শ কেজি পচা গরুর মাংস জব্দ করেছে নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর হকার্স মার্কেটের হাজী আবু তাহেরের গোস্তের দোকানের ফ্রিজ খুললে দেখা যায় পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস।

গেলো একমাস ধরে ফ্রিজে থাকা পচা এ গরুর মাংসে উপর পোকামাকড়ের আনাগোনাও দেখা গেছে।

বিজ্ঞাপন

দোকানে এসব গরুর পচা মাংস রাখার দায়ে হাজী আবু তাহেরের গোস্তের দোকানের মালিক হাজী আবু তাহের ও মো. হারুনের নামে নিয়মিত খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা উভয়ই হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমূড়া গ্রামের বাসিন্দা।

জানতে চাইলে দোকানের মালিক হাজী আবু তাহের পপুলার বিডিনিউজকে জানান, মাংস গুলো গেলো এক মাস আগের। ফ্রিজে মাংসগুলো রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়লে দোকানে আসেননি আর এগুলো বিক্রয় করা সম্ভব হয়নি।

ফ্রিজে থাকা পচা গরুর মাংসগুলো নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজের উপস্থিতে ফ্রিজ থেকে বের করে ব্লিসিং পাউডার মেরে ডাকাতিয়া নদীর পাড়ে মাটি চাপা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজ পপুলার বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসে আমরা ফ্রিজে এ পচা গরুর মাংসগুলো পেয়েছি। দুই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুরের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার। জেলার প্রতিটি উপজেলা থেকে বিভিন্ন ধরনের মানুষ এই বাজারে এসে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তবে জেলার ব্যবসায়ী এই প্রাণকেন্দ্রে যদি ক্রেতাদের সাথে করা হয় প্রতারণা। তবে এর দায়টা নিবে কে? ভোক্তাদের সাথে এমন প্রতারণা করা বিক্রেতাকে কোনো প্রকারেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি স্থানীয় প্রশাসনের। @পপুলার বিডিনিউজ

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব