
৬০% বেতন বৃদ্ধি চেয়ে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির স্মারকলিপি
Link Copied Successfully!


অন্তর্বতী সময়ের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধি ও নতুন জাতীয় বেতন স্কেল দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা। এ দাবিতে বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।
গত আট বছরে বাৎসরিক ৫ শতাংশ হারে মোট ৪০ শতাংশ বেতন বৃদ্ধি হলেও অবশিষ্ট ঘাটতি পূরণের জন্য ৬০ শতাংশ অন্তবর্তীকালীন বেতন বৃদ্ধি ও অবিলম্বে জাতীয় ৯ম (নতুন) বেতন স্কেল প্রদানের দাবি জানান।
স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন সমিতির কেন্দ্রীয় নিবার্হী পরিষদের মহাসচিব মো. ছালজার রহমান। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেলিম মোল্লাহ, প্রচার সচিব মো. হাদিউজ্জামান প্রমুখ।


সূত্র: যুগান্তর
E/N








